বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশকে হেসেখেলে হারাল ওয়েস্ট ইন্ডিজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
  • ৪২৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

 

টস জিতে বাংলাদেশের ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত যে ঠিক হয়নি, ম্যাচ শেষে সেটা ভালোভাবেই বোঝা গেছে। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের সামনে মাত্র ১৩০ রানের লক্ষ্য দিয়েছে তারা। আর এই লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো শুরু করে ক্যারিবীয়রা। তাই মাত্র ১০.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

আজ সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। স্বাগতিকদের করা ১২৯ রানের জবাবে অতিথি দলটি দুই উইকেট হারিয়েই ১৩০ রান করে।

১৯ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সে ধারাবাহিকতায় ৭৩ রানে হারায় পাঁচ উইকেট। তবে এক পাশ আগলে রাখেন সাকিব। ৪৩ বলে ৬১ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। যেটি সাজিয়েছেন আটটি চার ও দুটি ছক্কায়।

ওয়ানডে সিরিজে দারুণ দুটি শতক করা শেই হোপ প্রথম টি-টোয়েন্টিতে দারুণ উজ্জ্বলতা ছুড়িয়েছেন। উদ্বোধনীতে ব্যাট করতে নেমে ২৩ বলে ৫৫ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। শুধু তাই মাত্র ১৬ বলে অর্ধশতক করেন। তিনি একাই বাংলাদেশি বোলারদের ভুগিয়েছেন।  এ ছাড়া নিকোলান পুরান ২৩ ও কিমো পল হার না মানা ২৮ রান করেন।

মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট নিয়েও দলের হার এড়াতে পারেননি।

ব্যাসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ এদিন ভালো সংগ্রহ গড়তে পারেনি। তামিম ইকবাল (৫), লিটন দাস (৬) ও সৌম্য সরকার (৫) দ্রুত আউট হন। বেশিক্ষণ থাকতে পারেননি মুশফিকুর রহিম (৫) ও মাহমুদউল্লাহও (১২)।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451