সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

সিয়াম-অবন্তী এখন স্বামী-স্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৪১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের সঙ্গে তার প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। আজ রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন।অবন্তীর সঙ্গে সিয়ামের পরিচয় ৯ বছরের। আর দীর্ঘ ৭ বছর তারা প্রেম করেছেন। নতুন জীবনে প্রবেশ করে সিয়াম-অবন্তী দুজনেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যেন আগামী দিনগুলোতে তারা সুখে-শান্তিতে বসবাস করতে পারেন। হঠাৎ করেই শুক্রবার রাতে জানা যায়, সিয়াম বিয়ে করতে যাচ্ছেন। সেদিন কনে শাম্মা রুশাফি অবন্তীর বারিধারার বাসায় গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর শনিবার সন্ধ্যায় সিয়ামের রাজারবাগের বাসায় আরেকটি গায়েহলুদ অনুষ্ঠান আয়োজন করা হয়।ছোট পর্দার নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় ‘ভালোবাসা ১০১’ নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন সিয়াম। তিনি সিটিসেল, রবি, এয়ারটেল, নেসলে, প্রাণ ছাড়াও অসংখ্য বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।এরপর ‘পোড়ামন-২’ ও ‘দহন’ ছবির মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন নায়ক সিয়াম আহমেদ। দুটো ছবিই সাফল্যের মুখ দেখে।এদিকে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সিয়াম অভিনীত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি মুক্তি পাবে। পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। ছবিতে বায়ান্নর ভাষা আন্দোলনের একজন কর্মীর ভূমিকায় অভিনয় করছেন সিয়াম। তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451