বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানুষের মুক্তি আসেনি দেশে স্বাধীনতা এলেও : ড. কামাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৩৩৫ বার পড়া হয়েছে
dr-kamal-rtvonline

অনলাইন ডেস্ক ঃ

দেশে স্বাধীনতা এলেও এখনও মানুষের মুক্তি আসেনি। মানুষের মুক্তির জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বললেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। রোববার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।ড. কামাল হোসেন বলেন, স্বাধীনতায় কি পেয়েছি তা স্মৃতিসৌধে এসে স্মরণ করতে হবে। শহীদদের চাওয়া আইনের শাসন, গণতন্ত্র, মানুষের অধিকার মূল্যায়ন করতে হবে।তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। শহীদদের লক্ষ্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ পূরণ হয়নি। সেই লক্ষ্য পূরণে আমাদের কাজ করতে হবে। এজন্য আমরা দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি।বিজয়ের মাসে শপথ নিতে হবে কোনও জবরদস্তি, কোনও লাঠিয়াল, সন্ত্রাসের ব্যবহার মেনে নেয়া যায় না। যারা রুগ্ন রাজনীতি করে তারাই জরবদস্তি, লাঠিয়াল বাহিনী, সন্ত্রাস, কালো টাকার ব্যবহার করে। স্বাধীন দেশে এগুলো মানা হবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451