বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

জাতিসংঘ ও বিদেশি বন্ধুরা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ। তিনি বলেন, তারা এখানে কোনো অশান্তি ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়।

বাংলাদেশের নাগরিকদের উন্নয়নের জন্যই তারা এখানে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন চান, যাতে বাংলাদেশের উন্নয়ন আরো ত্বরান্তিত হয় বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।

স্টিফেন ডুজারিচ বলেন, আমরা কিছু নীতিতে বিশ্বাস করি। যেখানে কোনো ভয়ডর ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে মহাসচিবের মুখপাত্র আবারও জানান, তারা বাংলাদেশের এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছেন না। তবে নির্বাচনের ওপর তাদের সার্বিক পর্যবেক্ষণ রয়েছে।

বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া প্রসঙ্গে ডুজারিচ বলেন, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ কার্যালয় এই নির্বাচনে সহায়তা করবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451