মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুই দিন সময় দিলো বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারে আ.লীগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ২৯৭ বার পড়া হয়েছে
বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারে দুই দিন সময় দিলো আ.লীগ

অনলাইন ডেস্ক ঃ

আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে এখনও যারা বিদ্রোহী হিসেবে ভোটের মাঠে রয়েছেন তাদের দুইদিনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। এ সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে, নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত এ নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।নানক বলেন, ‘আওয়ামী লীগ বা মহাজোটের কোনও বিদ্রোহী প্রার্থী নেই। কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এটা দেড় ডজন নয় আরও অনেক কম।’তিনি আরও বলেন, ‘নির্বাচনের মাঠে এখনও নিজ দল আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে যারা রয়েছেন তাদের ১৭ ডিসেম্বরের মধ্যে সরে দাঁড়াতে হবে। সরে দাঁড়ানোর বিষয়টি জানাতে সংবাদ সম্মেলন করতে হবে। তাদের অবশ্যই আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর স্বপক্ষে ভোটের মাঠে কার্যকর ভূমিকা রাখতে হবে। নতুবা আমরা সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেব।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451