শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ড. কামাল হোসেনের বিরুদ্ধে জিডি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ২৭৩ বার পড়া হয়েছে
ড. কামাল হোসেনের বিরুদ্ধে জিডি-rtvonline

অনলাইন ডেস্ক ঃ

গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন ইবির ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ও দৈনিক বাংলাদেশ সময়’র ভারপ্রাপ্ত সম্পাদক ড. মুস্তাফিজুর রহমান (মিঠুন মুস্তাফিজ)।শুক্রবার বিকেলে অভিযোগটি দাখিল করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মোস্তাফিজুর রহমান। রাতেই ইবি থানার ৬২১ নম্বর সাধারণ ডায়েরিটি ঘটনা সংশ্লিষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দারুস সালাম থানায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া পুলিশ সুপার তানভীর আরাফাত।থানায় দাখিল করা অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যান ড. কামাল হোসেন। এসময় সাংবাদিকরা ‘আগামী নির্বাচনে জামায়াত প্রশ্নে ঐক্যফন্টের অবস্থান’ জানতে চাইলে ড. কামাল হোসেন সাংবাদিকদের ভর্ৎসনা করেন এবং অসম্মানের সঙ্গে উল্টো জিজ্ঞাসা করেন ‘কতো টাকা পেয়েছো? কাদের টাকায় এসব বেহুদা প্রশ্ন করছো, তোমার নাম কী? দেখে নেবো, কোন টিভি/পত্রিকায় কাজ করো, চিনে রাখব’। এই মর্মে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, বুদ্ধিজীবী দিবসে ঢাকার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামাল হোসেন সাংবাদিকদের ভর্ৎসনা করেছেন। তার বক্তব্য সাংবাদিকদের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ড. কামালের বিরুদ্ধে মিঠুন মোস্তাফিজ মামলা করতে এলে আমরা তার অভিযোগটি নিয়ে একটি জিডি করে ডিএমপি অন্তর্ভুক্ত দারুস সালাম থানায় পাঠিয়েছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451