বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানিকগঞ্জে অনেক মানিক আছে, তিনজনকে কুড়িয়ে নিয়েছি : পথসভায় শেখ হাসিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৩২৭ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে অনেক মানিক আছে, তিনজনকে কুড়িয়ে নিয়েছি : পথসভায় শেখ হাসিনা

অনলাইন ডেস্ক ঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে এগুলো আবার ফিরে আসবে। তাই উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে ও জঙ্গিবাদকে নির্মূল করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আমি ওয়াদা চাই, আপনারা ভোট দিবেন। এ সময় তিনি বলেন, মানিকগঞ্জে অনেক মানিক আছে। তার মধ্যে আমি তিন মানিক ক্রিকেট তারকা নাঈমুর রহমান দুর্জয়, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও জাহিদ মালেককে কুড়িয়ে নিয়েছি। নৌকা মার্কায় তাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত পথসভায় হাত নেড়ে শুভেচ্ছা জানান আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে মানিকগঞ্জ-১ আসনের দলীয় প্রার্থী এ. এম. নাঈমুর রহমান। ছবি : বাসস

প্রধানমন্ত্রী বলেন, আমিও ওয়াদা দিচ্ছি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদককে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। আমরা জঙ্গিবাদ বন্ধ করেছি। এখন যুদ্ধ মাদকের বিরুদ্ধে। মাদকের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে।

গত ১০ বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে কোনো ঘর বিদ্যুতের বাইরে থাকবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451