মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী মিলন গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫৯ বার পড়া হয়েছে
গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী মিলন গ্রেপ্তার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলে সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। মিলন জেলা বিএনপিরও সভাপতি।

আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে তার গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলার পুলিশ সুপার শামসুন্নাহার জানান, মিলনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

মিলনের আইনজীবী পারভিন আক্তার ও স্ত্রী শম্পা হক সাংবাদিকদের জানান, মিলনের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সবকটিতেই তিনি জামিনে রয়েছেন। বুধবার তিনি সবশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার বাসায় ফেরেন তিনি। তখন তাকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায়।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন জানান, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে ছিলেন। তারপরও এলাকায় না আসতে হুমকি দেয়া হচ্ছিল। কয়েকদিন আগে তার ঢাকার বাসায় রাতে অভিযান চালায় পুলিশ।

এদিকে গাজীপুর-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থীর পরিচালনা কমিটির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451