মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে মাজার জিয়ারত করেই বুধবার ঐক্যফ্রন্টের প্রচার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ২৮০ বার পড়া হয়েছে
ঐক্যফ্রন্ট-banglarprotidin

অনলাইন ডেস্কঃ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আগামীকাল বুধবার সিলেটে যাচ্ছেন। হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের পরেই জাতীয় ঐক্যফ্রন্ট তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবে।আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঐক্যফ্রন্ট বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একথা জানান।বিএনপির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নজরুল ইসলাম খান জানিয়েছেন, আগামীকাল বুধবার সিলেটে হযরত শাহ জালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আমাদের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করব। সব সময় তাই করা হয়। আমাদের নেত্রী যখন ছিলেন উনিও তাই করতেন। আমরাও সেটা করব ইনশাল্লাহ।তিনি বলেন, আমরা আশা করছি যে, আগামীকাল ড. কামাল হোসেন সাহেব যাবেন, বিএনপির পক্ষ থেকে আমি, জেএসডির আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক-জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব যাবেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451