মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভিকারুননিসার ৩ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র‍্যাব ও পুলিশকে নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৪১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায়  তিন শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আজ বুধবার র‍্যাব ও পুলিশকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

র‍্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর চিঠিটি পাঠানো হয়। বার্তাসংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

ওই তিন শিক্ষক হলেন, অধ্যক্ষ নাজনীন ফেরদৌস,  প্রভাতী শাখার প্রধান জিনাত আখতার এবং শিক্ষক হাসনা হেনা।

এদিকে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর আরেকটি চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে বহিষ্কারসহ ওই শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ওই তিন শিক্ষকের বেতনভাতা বন্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে আরেকটি চিঠি পাঠানো হয়েছে।

পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহারের কারণে শিক্ষকদের তিরষ্কারের শিকার হয়ে সোমবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী তাদের রাজধানীর শান্তিনগরের বাসায় আত্মহত্যা করে।

এ ঘটনার প্রতিবাদে ভিকারুননিসার শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র বিক্ষোভ গড়ে তুলেছেন। তাঁরা দায়ী শিক্ষকদের বহিষ্কার চেয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451