সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

হিরো আলম নিজের ভাস্কর্যের সামনে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪১৯ বার পড়া হয়েছে
হিরো আলম নিজের ভাস্কর্যের সামনে

হিরো আলম মানেই আলোচনা-সমালোচনা। এবার সেখানে আরেকটু ঘি দিলেন হিরো আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক শিক্ষার্থী তৈরি করছেন হিরো আলমের আবক্ষ ভাস্কর্য। ইতোমধ্যে ভাস্কর্যের কাজ অনেকটা এগিয়ে গেছে। আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজেই আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথ হলে নিজের প্রকৃতি দেখে এসেছেন।

এ প্রসঙ্গে আপ্লুত হিরো আলম কালের কণ্ঠকে বলেন, আমি শুনেছি গতকাল। এমনকী আমাকে ভাস্কর্যের ছবিও পাঠানো হয়েছে কিন্তু বিশ্বাস হয়নি। তাই নিজেই চলে এসেছি দেখতে। আমি অবাক হয়েছি আমার নিজের ভাস্কর্য দেখে।’

জানা গেছে, চারুকলার শিক্ষার্থী ও জগন্নাথ হলের আবাসিক ছাত্র উত্তম কুমার নিজ আগ্রহে ভাস্কর্যটি তৈরির উদ্যোগ নেন। ভাস্কর্যটি কোথায় স্থাপন করা হবে, আদৌ স্থাপন করা হবে কি না তিনি নিশ্চিত করতে পারেননি। তবে আপাতত জগন্নাথ হলে নিজের কাছেই ভাস্কর্যটি রাখবেন বলে জানান উত্তম কুমার।

উত্তম কুমার কালের কণ্ঠকে বলেন, আশরাফুল আলমের আলমের ভাস্কর্য নির্মাণ করে শুধু সম্মান ও ভালোবাসাই প্রদর্শন করিনি, সকল শিল্পী সমাজকেও সম্মানিত করেছি এই শিল্পকর্ম নির্মাণের মাধ্যমে। জনাব আলম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, অবৈধ অর্থে আমির হয়ে নিজেকে অনেক বড় বলে কল্পলোকের বাসিন্দা হওয়া যায়, কিন্তু একজন শিল্পীর ভালোবাসা পেতে হলে তাকে প্রকৃত মানুষ হতে হয়। এ দেশে প্রকৃত মানুষের সমাজ প্রতিষ্ঠিত হোক।

সম্প্রতি সংসদ নির্বাচন করার জন্য হিরো আলম বগুড়া ৬ আসন থেকে মনোনয়ন পত্র ক্রয় করে দাখিল করে দেশব্যাপী নতুন করে আলোচনায় আসেন। কিন্তু ত্রুটির কারণে তা বাতিল হয়ে যায়। অবশ্য তিনি নির্বাচন কমিশনে আপিল করেছেন।

কা/ক


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451