বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা -৯ আসনে মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাঁর মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও কে এম কামরুলের কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে আইনজীবী ছিলেন জয়নুল আবেদীন ও এ কে এম এহসানুর রহমান।

এহসানুর রহমান জানান, গত ২৮ নভেম্বর মির্জা আব্বাসের মনোনয়নপত্র জমা দিতে গেলে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সময় অতিবাহিত হয়েছে বলে তাঁর মনোনয়নপত্র জমা নেয়নি রিটার্নিং কর্মকর্তা।

এহসানুর আরো বলেন, ‘পরবর্তীতে ১ ডিসেম্বর আমরা সিইসির কাছে মনোনয়নপত্র জমা দিয়ে আসি। কিন্তু ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়নি। সে অবস্থায় আমরা হাইকোর্টে রিট করি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451