সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ২২৯ বার পড়া হয়েছে

 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: টঙ্গীর ইজতেমায় অংশ নেওয়াকে কেন্দ্র করে সা’দ
পন্থীদের হামলায় একজন নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর
উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার আলেম ওলামারা। তৌহিদী
জনতার আয়োজনে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের
মাঠে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলায়
এসে সমাবেশ শেষ হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হযরত মাওঃ আঃ হামিদ
(পীর সাহেব মধুপুর), ঢাকা দক্ষিন কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি ও
মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন- হযরত
মাওঃ ইউনুস কাসেমী (বালাশুর), হযরত মাওঃ ইউনুস কাসেমী( হাঁসাড়া), আশরাফ
আলী কাসেমী (কোলাপাড়া),মাওঃ ইসহাক সাহেব, খালেদ সাইফুল্লাহ, জাবের, মাওঃ
আবু ইউসুদ সাহেব, আঃ মান্নান কারামী, মুফতী ইব্রাহিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সরকারের নিকট দাবী এই সন্ত্রাসী কর্মকান্ড সা’দ পন্থীরা
করেছে, তাদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানান। সরকার যদি ব্যবস্থা না
করে তাহলে নির্বাচনের পর কঠোর আন্দোলনে যাব। এ সময় তারা আরো বলেন কোন
মুসলমান আরেক মুসলমান ভাইকে এমন ভাবে মারতে পারে না। কোন বক্তা বলেন শাপলা
চত্বরের ঘটনাকে হার মানিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451