শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

‘এরশাদ ভালো আছেন, সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজন নেই’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৩২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, তাঁদের দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এখন ভালো আছেন। চিকিৎসার জন্য তাঁর সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন নেই।

এরশাদ হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর আজ বুধবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রুহুল আমিন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

রুহুল আমিন বলেন, ‘আমাদের চেয়ারম্যান এইচ এম এরশাদ এখন ভালো ও সুস্থ আছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।’

হাওলাদার বলেন, ‘দু-একদিনের মধ্যে এরশাদ বাসায় ফিরে যেতে পারবেন।’

 

এক প্রশ্নের জবাবে রুহুল আমিন জানান, তাঁদের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। তবে এখন তিনি সেখানে যাচ্ছেন না।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে ‘অসুস্থতা’ অনুভব করায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাঁটুতে তীব্র ব্যথাসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে জানান তাঁর প্রেসসচিব সুনীল শুভ রায়। তখন সুনীল শুভ রায় জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁদের চেয়ারম্যানকে সিঙ্গাপুরে নেওয়া প্রয়োজন। কিন্তু আসন্ন সংসদ নির্বাচনের কারণে তিনি যেতে পারছেন না। তাই তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

 

এন/ টি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451