বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুল ছাত্রের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৪০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাইসুল
ইসলাম জিসান (৯) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার
সন্ধায় কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার লোহারংক গ্রামের সরকারি
হাঁসের হ্যাচারির পাশ থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে।
নিহত স্কুল ছাত্র রাইসুল ইসলাম জিসান তারশী সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। সে তারাশী বাগলবাড়ি গ্রামের ফজরুল হক
মোল্লার ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, সোমবার
সকালে নাস্তা খেয়ে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় জিসান। তারপর আর
বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের
সদস্যরা তার সন্ধান পায়নি। মঙ্গলবার স্থানীয়রা হ্যাচারির পাশে তার লাশ দেখতে
পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের
জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপতালে পাঠিয়েছে। লাশের
পাশেই তার সইকেলটি পড়ে ছিলো। ধারণা করা হচ্ছে সাইকেল চালানো
শিখতে গিয়ে সাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে জিসান মারা
গেছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451