মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

প্রিয়াঙ্কার বিয়েতে যাবেন রণবীর-দীপিকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৪১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। গত ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কেমোতে হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর ভারতে চলতি মাসেই অনুষ্ঠিত হয়েছে বিবাহত্তোর সংবর্ধনা।রণবীর-দীপিকার বিয়ের রেশ থামতে না থামতেই এবার শুরু হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের ব্যস্ততা। আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে বলিউড তারকা প্রিয়াঙ্কা ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ের আনুষ্ঠানিকতা, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।ভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আয়োজনে উপস্থিত থাকবেন রণবীর-দীপিকা। ইতোমধ্যে প্রিয়াঙ্কার পক্ষ থেকে রণবীর-দীপিকার কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তারা সেটি গ্রহণ করেছেন এবং রণবীর-দীপিকা ছাড়াও প্রিয়াঙ্কার অতিথির তালিকায় রয়েছেন, সঞ্জয় লীলা বানসালি, করন জোহর, রানী মুখার্জি ও তার স্বামী আদিত্য চোপড়াসহ অনেকে।তবে অক্ষয় কুমার, আমির, সালমান ও শাহরুখ খান বিয়েতে হাজির হবেন না বলে জানা গেছে।আগামী ২৯ নভেম্বর বিয়ের আয়োজন শুরু হবে রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে। সেদিন মেহরানগড় দুর্গে হবে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বিশেষ সংগীতের অনুষ্ঠান। ৩০ নভেম্বর আমন্ত্রিত অতিথিদের জন্য থাকছে পার্টি। নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠজনেরা এই পার্টিতে অংশ নেবেন।তবে বিয়ের মূল অনুষ্ঠান হবে উমেদ প্যালেসে আগামী ১ ডিসেম্বর, এদিন হবে গায়ে হলুদের অনুষ্ঠান। ২ ডিসেম্বর প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিয়ে হবে হিন্দুরীতিতে। ৩ ডিসেম্বর খ্রিষ্টানরীতিতে বিয়ে করবেন এই দুই তারকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451