বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৩৬৮ বার পড়া হয়েছে
সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

অনলাইন দেস্ক..

বলিউড তারকা সোনাক্ষী সিনহার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। একটি বিউটি অ্যান্ড ফ্যাশন কোম্পানি অভিযোগ করেছে এই তারকার বিরুদ্ধে। তাদের অভিযোগ, ২৮ লাখ রুপি নিয়ে ধোঁকা দিয়েছেন সোনাক্ষী।জানা গেছে, ওই কোম্পানি সম্প্রতি দিল্লিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি সোনাক্ষী সিনহাকে আমন্ত্রণ জানায়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সোনাক্ষী সিনহার ব্যাংক অ্যাকাউন্টে ২৮ লাখ রুপি জমা দেয়।কিন্তু সোনাক্ষী সিনহা ওই অনুষ্ঠানে যাননি। ওই কোম্পানী দাবি করেছে, সোনাক্ষীকে আগেই বিমানের টিকেট পৌঁছে দেয়া হয়েছিল। কিন্তু সোনাক্ষী অনুষ্ঠানে না যাওয়ায় বিপাকে পড়ে অনুষ্ঠানের আয়োজক কোম্পানি।পরবর্তীতে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হন বিউটি অ্যান্ড ফ্যাশন কোম্পানির মালিক প্রমোদ শর্মা। ইন্ডিয়ান বিউটি অ্যান্ড ফ্যাশন কোম্পানির মালিক প্রমোদ শর্মা পরবর্তীতে সোনাক্ষী সিনহার কাছে ২৮ লাখ রুপি ফেরত চান।কিন্তু ওই অর্থ ফেরত দেননি সোনাক্ষী। প্রমোদ শর্মা অভিযোগ করেছেন, অর্থ ফেরত চাওয়ায় সোনাক্ষী সিনহার ম্যানেজার মালাদিকা খুদে বার্তার মাধ্যমে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।তবে সোনাক্ষী বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451