বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জন্মাষ্টমী উপলক্ষে খালেদার শুভেচ্ছা বিনিময় শনিবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬
  • ৩৫২ বার পড়া হয়েছে

KALEDA ZIAঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আগামী শনিবার (২৭ আগস্ট) হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এদিন রাত সাড়ে ৮টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বুধবার (২৪ আগস্ট) দুপুরে  এ তথ্য জানান।

তিনি জানান, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের ‘শারদীয় দুর্গা উৎসব’, ‘জন্মাষ্টমী’, খ্রিস্টান সম্প্রদায়ের ‘বড় দিন’, বৌদ্ধ সম্প্রদায়ের ‘বুদ্ধ পূর্ণিমা’সহ বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে এসব ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরই ধারাবাহিকতায় এবারও শ্রী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এরই মধ্যে হিন্দু সম্প্রদায়ের ধর্মগুরু, পুরোহিত, মন্দিরের সেবক ও হিন্দু নেতাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন খালেদা জিয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451