মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএন‌পি‌তে যোগ দিয়েছেন গোলাম মাওলা রনি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৩৩০ বার পড়া হয়েছে

বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সোমবার বিএনপির দলীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। বিষয়টি দলীয় সূত্র নিশ্চিত করেছে।

নৌকার টিকিট না পেয়ে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

এর আগে সোমবার সকালে বিএনপির মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ইচ্ছা রয়েছে বলে গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন গোলাম মাওলা রনি।

তিনি বলেন, যদি বিএনপি থেকে মনোনয়ন দেয় তাহলে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করব।

এদিন দুপুরে নিজের ফেসবুক পেজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি।

তিনি লিখেন- আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি। আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামব। দেখা হবে সবার সঙ্গে- এবং দেখা হবে বিজয়ে।

 

 

যুগ/রা


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451