বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাদারীপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে দুজন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ২২৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে মরদেহ দেখতে গিয়ে প্রাণ গেলো মা-মেয়ে-নাতনির

মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বৈলগ্রাম এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের মালিক পিরোজপুরের স্বরূপকাঠির জগন্নাথকাঠি গ্রামের খোকন মিয়া (৩৫) ও পিকআপ ভ্যানচালক লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ আলী (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে গাছের চারাবোঝাই একটি পিকআপ ভ্যান বরিশাল থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে বৈলগ্রাম এলাকায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ভ্যানটি আংশিক খাদের পানিতে ডুবে যায়। সে সময় ঘটনাস্থলেই নিহত হন ভ্যানে থাকা খোকন ও মোহাম্মদ আলী।

পরে ফায়াস সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পিকআপ ভ্যানটি উদ্ধার করে রাজৈর থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451