রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঐক্যফন্ট থেকে নির্বাচন করবেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাঈদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৩০৪ বার পড়া হয়েছে
ঐক্যফন্ট থেকে নির্বাচন করবেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাঈদ

অনলাইন ডেস্ক;

 

জাতীয় ঐক্যফন্ট থেকে নির্বাচন করবেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ। ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিয়ে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।সোমবার দুপুরে রাজধানীর আরামবাগে গণফোরামের কার্যালয়ে গিয়ে তিনি গণফোরামে যোগ দিয়ে মনোনয়ন কিনেন।১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের তথ্যপ্রতিমন্ত্রী ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক। তিনি আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদকও ছিলেন।সর্বশেষ ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।এর আগে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক জেনারেল (অব.) আনসা আমিন ও একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম গণফোরামে যোগ দেন।১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোটের ঘোষণা করা হয়। জাতীয় ঐক্যফ্রন্টে আছে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণফোরাম, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ।

 

সূত্র/ আর টিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451