বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মূত্রথলী সুস্থ রাখতে যা করবেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৩৮৮ বার পড়া হয়েছে
মূত্রথলী সুস্থ রাখতে যা করবেন

কিডনি থেকে প্রস্রাব এসে যেখানে জমা হয় সেটাই হলো মূত্রথলী। কয়েকটি কারণে আপনার মূত্রথলী ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে প্রস্রাব করতে গেলে ব্যথা হতে পারে। তবে কিছু বিষয় মেনে চললে মূত্রথলী সুস্থ থাকবে। দেখে নিন সেরকম কয়েকটি অভ্যাস-

সম্পূর্ণ প্রস্রাব নিশ্চিত করুনপ্রতিবার সম্পূর্ণ প্রস্রাব হলো কিনা সেটা নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা খুবই জরুরি। তা না হলে মূত্রথলীতে সংক্রমণ দেখা দিতে পারে। এছাড়া বাসার বাইরে অপরিচিত স্থানে প্রস্রাব করার ক্ষেত্রেও নারীদের সতেচন থাকতে হবে। কারণ অপরিষ্কার টয়লেট থেকে মূত্রথলী থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে।

কম অ্যালকোহলমূত্রথলী সুস্থ রাখার জন্য অ্যালকোহল গ্রহণের অভ্যাস কমাতে হবে। এছাড়া কফি পানের পরিমাণও কমাতে হবে। হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালকোহল, চা এবং কফি মূত্রথলীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করে।

সঠিক খাবার খাওয়ামূত্রথলীকে সুস্থ রাখতে সঠিক খাবার প্রয়োজন। এজন্য কিছু খাবার অবশ্যই বাদ দিতে হবে। তেমনই একটি খাবার হলো চকলেট। চকলেট আপনার খুব প্রিয় হলেও স্বাস্থ্যের কথা ভেবে এটা এড়িয়ে চলুন। এছাড়া মূত্রথলীকে সুস্থ রাখতে টমেটো ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে।

ধূমপান না করাধূমপানের কারণে মূত্রথলীতে ক্যানসার হতে পারে। এজন্য শরীরের এ অংশটিকে সুস্থ রাখতে ধূমপান বা যেকোনও ধরনের মাদক গ্রহণ থেকে বিরত থাকুন।

 

সূত্র: হিন্দুস্থান টাইমস


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451