বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুরুষদেরও হতে পারে ব্রেস্ট ক্যানসার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৪৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

ব্রেস্ট বা স্তন ক্যানসার শুধু নারীদের হয় বলেই মনে করেন অনেকে। এটা আসলে ভুল ধারণা। এ ধরনের ক্যানসার পুরুষদেরও হতে পারে। সম্প্রতি বিবিসির প্রতিবেদনে আফ্রিকার এক পুরুষের বর্ণনা তুলে ধরা হয়েছে। ওই ব্যক্তিও জানতেন না পুরুষদের ব্রেস্ট ক্যানসার হতে পারে।আফ্রিকায় ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত ওই ব্যক্তির নাম মোসেস মুসুঙ্গা। ৬৭ বছর বয়সী এই ব্যক্তি মূলত কেনিয়ার নাগরিক। ২০১৩ সালে তার যখন স্টেজ-থ্রি ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে, তখন তিনি স্তম্ভিত হন।এ সম্পর্কে মুসুঙ্গা বলেন, আমি রোগের কথা শুনে বিস্মিত হই। এটা সাধারণত পুরুষদের হয় না। লাখ লাখ পুরুষের মধ্যে এই রোগটা কেবল আমারই হলো।শুরুতে মুসুঙ্গার ডান পাশের বুকে একটি ছোট আকৃতির টিউমারের মতো হয়। সময় যাওয়ার সাথে সাথে এটা বড় হতে থাকে। এরপর থেকে মাঝে মাঝে তার বুকে ব্যথা হতো।শুরুতে বুকে ব্যথার কারণে ডাক্তাররা তাকে ব্যথানাশক ওষুধ দেন। এদিকে অন্য পুরুষদের তুলনায় বুক কিছুটা ফুলে গেলেও খুব বেশি উদ্বিগ্ন হননি। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার পর তার স্তন ক্যানসার ধরা পড়ে। বর্তমানে মুসুঙ্গার চিকিৎসা চলছে।পুরুষদের ব্রেস্ট ক্যানসার সম্পর্কে কেনিয়ার আগা খান ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক সিটনা মুয়ানজি জানান, তিনি প্রতি ১০০ জন ব্রেস্ট ক্যানসার রোগীর মধ্যে ১ জন পুরুষ রোগী পেয়ে থাকেন। এই রোগ পুরুষদের কম হলেও তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451