রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৩৯৯ বার পড়া হয়েছে

ইউএনবি ; 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত রাখার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিট আবেদন করেন।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে আজ যেকোনো সময় রিটটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারী।

এ ছাড়া ইউনুস আলী আকন্দ জাতীয় সংসদ না ভেঙে তফসিল ঘোষণা করায় এটিকে অবৈধ এবং একই সঙ্গে এই ইস্যু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন ব্যবস্থা স্থগিত রাখার জন্য একটি রুল জারির আবেদন করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ আরো চারজনকে এই রুলে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারী বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হবেন, যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কাজে কোনো লাভের অধিকারী হন। সংবিধান অনুযায়ী, যাঁরা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন, তাঁরা কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। কিন্তু বর্তমান সংসদের মন্ত্রী ও সাংসদরা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন এবং তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, যা সংবিধানবিরোধী।

এ ছাড়া সংসদ না ভেঙে নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনের পর দুটি সংসদ থাকবে এবং সংসদের সদস্য সংখ্যা হবে ৬০০। কিন্তু সংবিধানের ৬৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের সংখ্যা ৩০০ হবে,’ বলে মন্তব্য করেন ইউনুস আলী আকন্দ।

এ ছাড়া রিটকারী এই আইনজীবী বলেন, সংবিধানের ১২৩ ধারা অনুযায়ী, সংসদ ভেঙে যাওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451