বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অ্যাঞ্জেলিনা জোলি বিবিসি রেডিওর অতিথি সম্পাদক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৩৭৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক; জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি রেডিওর অতিথি সম্পাদকের দায়িত্ব গ্রহণ করছেন।আসছে বড়দিন উপলক্ষে শুরু হচ্ছে বিবিসি রেডিওর উৎসব সূচি। এরই অংশ হিসেবে এর সম্পাদকের চেয়ারে জোলিকে বসানো হচ্ছে। জানিয়েছেন বিবিসির রেডিও ও সঙ্গীত বিভাগের পরিচালক বব শেনান।জানা গেছে, বিবিসি রেডিও ‘টুডে’ অনুষ্ঠানটির সম্পাদনা করবেন জোলি। এদিকে নতুন দায়িত্ব পেয়ে জোলি নিজেও উচ্ছ্বসিত। বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বাস্তব সমাধান খুঁজতে বিবিসির দক্ষতা ও বৈশ্বিক নেটওয়ার্ককে কাজে লাগানোর সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে অনুষ্ঠানটির জন্য প্রস্তুতি পর্ব শুরু করেছেন জোলি। ‘টুডে’ অনুষ্ঠানের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তিনি।

বড়দিন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে বিবিসি রেডিওর উৎসব। চলবে ১ জানুয়ারি পর্যন্ত।দর্শকনন্দিত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি ইভান’ সিনেমায় হাতির চরিত্রে কণ্ঠ দিয়েছেন। এছাড়া ‘মেলফিসেন্ট টু’ (২০২০) ও ‘কাম অ্যাওয়ে’ ছবিতে কাজ করছেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451