রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর ২০তম বার্ষিক সাধারণ সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৪০৯ বার পড়া হয়েছে
এম জে এল বাংলাদেশের ২০তম বার্ষিক সাধারণ সভা

রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন অডিটোরিয়ামে (কেআইবি) বৃহস্পতিবার সকালে এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান আবু হেনা মোঃ রাহমাতুল মুনিম। সভায় আরও উপস্থিত ছিলেন এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী।এছাড়া এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর অন্যান্য পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুঈদ চৌধুরী, মো. আমিনুর রহমান, তাঞ্জিল চৌধুরী, গিয়াস উদ্দীন আনসারিসহ এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর স্বাধীন পরিচালক কিউ এম শরিফুল আলা ও স্বাধীন পরিচালক ড. ইজাজ হোসেন। এছাড়াও এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর সিইও, সিএফও, কোম্পানি সেক্রেটারি এবং শেয়ারহোল্ডারগণ সভায় উপস্থিত ছিলেন। এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান এসময় বলেন, ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত ১ বছরে এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর সমন্বিত সর্বমোট বিক্রয় ১৭,৫১৬ মিলিয়ন টাকা এবং সমন্বিত নিট লাভ ২,২৯৪ মিলিয়ন টাকা। পরিশেষে শেয়ারহোল্ডারগণ ৪৫% নগদ লভ্যাংশ এবং ৫% বোনাস শেয়ার অনুমোদন করেছেন। কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দ সকলেই শেয়ারহোল্ডারবৃন্দ এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

r


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451