সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’ শুক্রবার মুক্তি পাচ্ছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৪৩৬ বার পড়া হয়েছে

‘সব মানিকের জন্য স্কুল চাই!’ স্লোগান নিয়ে বিশ্বে সুনাম কুড়িয়ে এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘পাঠশালা’। ১০ বছরের এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’। নির্মাণ করেছেন যৌথভাবে ফয়সাল রদ্দি এবং আসিফ ইসলাম। জার্মানি, কানাডা ও ভারতের শীর্ষ উৎসবে প্রদর্শিত ও ভূয়সী প্রশংসিত এ চলচ্চিত্রটি ২৩ নভেম্বর ‘পাঠশালা’ প্রদর্শিত হবে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের সিনেপ্লেক্স ও হলগুলোতে।

বন্ধুত্ব, প্রত্যাশা আর স্বপ্ন পূরণের টানটান গল্প পাঠশালা। ১০ বছরের শিশু মানিক, জীবনের রূঢ় বাস্তবতায় শৈশবেই স্কুল ছাড়তে হয় তার। জীবিকার তাগিদে চলে আসে ঢাকায়। কাজ নেয় একটা গাড়ির সারাইখানায়। সেখানে সারাদিন খুঁটিনাটি কাজ, অমানুষিক পরিশ্রম, তবুও স্কুলে পড়ার স্বপ্ন ছাড়ে না মানিক। তার এই স্বপ্ন পূরণের লড়াইয়ে এ সময় এগিয়ে আসে আট বছরের আরেক শিশু চুমকি। বিনিময়ে মানিকও তাকে শেখায় ‘বস রনেজ্ঞাবি লাখে’ জাদুমন্ত্র; যা উল্টে দিলেই হয় অমোঘ বাক্য ‘সব বিজ্ঞানের খেলা’।

বাংলাদেশে অকালে স্কুল থেকে ঝরে পড়া মানিকের সংখ্যা কম নয়। সারা দেশে এ জাতীয় সব মানিকের শিক্ষাজীবনের নিশ্চয়তার বার্তা নিয়েই বানানো হয়েছে ‘পাঠশালা’, যার মূল স্লোগান, ‘সব মানিকের জন্য স্কুল চাই’। পাঠশালার প্রথম ট্রেলার এরইমধ্যে মুক্তি দেওয়া হয়েছে ইউটিউবে; সেখানে তার প্রশংসা আর চলচ্চিত্রটি দেখার আগ্রহ ব্যক্ত করেছেন বিপুল দর্শক.

রেডমার্ক প্রোডাকশন্সের প্রযোজনায় পাঠশালার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা; চুমকির চরিত্রে ইমা আক্তার কথা। অন্যান্য চরিত্রে নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন, আমিরুল ইসলাম বাবু প্রমুখ।

শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’র মিডিয়া পার্টনার দুরন্ত টিভি ও এবিসি রেডিও। এ ছাড়া ডিজিটাল পার্টনার ও সহপ্রযোজক স্টেলার ডিজিটাল লিমিটেড (বঙ্গ)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451