সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ২৩১ বার পড়া হয়েছে
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

 

টি.আই সানি গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির মাসিক সাধারণ সভা
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সমিতির অস্থায়ী
কার্যালয়ে (বনলতা সুপার মার্কেটের দ্বিতীয় তলা) এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশর খবর’র
গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি মোতাহার হোসেন খান বিগত
সভার কার্যবিবরণী পাঠ করেন। কার্যবিবরণীতে সহ-সভাপতির পদ শূণ্য
ঘোষণা করা হয়। উক্ত কার্যবিবরণী সকল সদস্যের সম্মতিক্রমে সভাপতি
অনুমোদন করেন।
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তর’র
শ্রীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক ও দৈনিক বাংলাদেশর খবর’র গাজীপুর সদর প্রতিনিধি মোতাহার
হোসেন খানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী
যুবলীগের সহ-সম্পাদক অ্যাডভোকেট হারন-অর রশীদ ফরিদ।
বক্তব্য রাখেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ডেইলী স্টারের
গাজীপুর প্রতিনিধি ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা
প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক
সমিতির উপদেষ্টা ও দৈনিক আলোকিত প্রতিদিন’র শ্রীপুর
প্রতিনিধি আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির
উপদেষ্টা ও দৈনিক ভোরের ডাক’র শ্রীপুর সংবাদদাতা কাজী আকতার
হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও বাংলার
প্রতিদিন ডট কম’র গাজীপুর প্রতিনিধি তাজুল ইসলাম সানি,
যুগ্ন সম্পাদক দৈনিক বর্তমান’র শ্রীপুর প্রতিনিধি আব্দুল্লাহ
আল মামুন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ’র শ্রীপুর
প্রতিনিধি এমদাদুল হক, কোষাধ্যক্ষ ও দৈনিক আমার বার্তা’র শ্রীপুর
প্রতিনিধি সাইফুল আলম সুমন, কার্যনির্বাহী সদস্য আনিছুর
রহমান শামীম, দৈনিক প্রথম বেলা’র গাজীপুর প্রতিনিধি এস এম

জহিরুল ইসলাম ও দৈনিক সবুজ নিশান’র শ্রীপুর প্রতিনিধি
শাহাদাত হোসেন সাদেক প্রমুখ।
উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে সহ-সভাপতি এবং প্রচার ও
প্রকাশনা সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দিতার মাঝে গোপন ব্যালটের
মাধ্যমে দুইজনকে নির্বাচিত করা হয়। শ্রীপুর উপজেলা সাংবাদিক
সমিতির উপদেষ্টা ও দৈনিক আলোকিত প্রতিদিন’র শ্রীপুর
প্রতিনিধি আলমগীর হোসেন নির্বাচিত তাজুল ইসলাম সানি ও
শাহীনূর আলমের নাম ঘোষনা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451