বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুক্তি পেলো ‘হাসিনা: এ ডটারস টেল’ (ভিডিও)

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৩৩৭ বার পড়া হয়েছে
‘হাসিনা: অ্যা ডটারস টেল’ মুক্তি পাচ্ছে শুক্রবার

বিনোদন ডেস্ক ঃ  বহুল আলোচিত ‘হাসিনা: এ ডটারস টেল’ ডকুফিল্মটি মুক্তি পেয়েছে শুক্রবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত চলচ্চিত্রে, প্রধানমন্ত্রী নয় একজন মমতাময়ী মা, আদর্শ স্ত্রী এবং যোগ্য পিতার যোগ্য সন্তানের নিরাভরণ জীবনযাপনের কথা তুলে ধরা হয়েছে।আবেগী ও হৃদয় স্পর্শ করা ৭০ মিনিটের এই ডকুফিল্মের মধ্য দিয়ে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হয়ে ওঠা পর্যন্ত, তাঁর জীবনের নানা অজানা বিষয় জানতে পারবে নতুন প্রজন্ম।টুঙ্গিপাড়ার প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকায় আসার গল্প। ইতিহাসের অভূতপূর্ব উপস্থাপনায় ফুটে উঠেছে হাসিনা: এ ডটারস টেল। প্রধানমন্ত্রী নয় একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার বাস্তব গল্প দেখানো হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় কন্যা শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানার বর্ণনায় নির্মিত তথ্যচিত্রে, নানা ঘটনা নিপুণ দক্ষতায় তুলে আনার চেষ্টা করেছেন পরিচালক পিপলু খান। শেখ হাসিনার পারিবারিক জীবনের বিভিন্ন দিক, সংগ্রাম, রাজনীতিসহ নানা অজানা ঘটনা ঠাঁই পেয়েছে সেলুলয়েডে। সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পক্ষে ডকুফিল্মটি প্রযোজনা করেছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন সাদিক আহমেদ। সম্পাদনা করেছেন নবনীতা সেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।শুক্রবার থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, ব্লকবাস্টার সিনেমাস এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451