শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তামিলনাড়ু প্রদেশে ঘূর্ণিঝড় ‘গাজা’র আঘাতে ১৩ জন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ২৯৬ বার পড়া হয়েছে
তামিলনাড়ু প্রদেশে ঘূর্ণিঝড় ‘গাজা’র আঘাতে ১৩ জন নিহত

অনলাইন ডেস্কঃ 

ভারতের তামিলনাড়ু প্রদেশে ঘূর্ণিঝড় ‘গাজা’র আঘাতে ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া ৮১ হাজার মানুষ এই ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে।

নিতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার ঘূর্ণিঝড়টি প্রদেশটির নাগাপাত্তিনাম শহর হয়ে উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে এবং এসব জেলার গাছপালা উপড়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানায়, নিহতদের মধ্যে ১০ জন পুরুষ এবং তিনজন নারী।

দেশটির সংবাদ সংস্থা পিটিআই’র বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ঘূর্ণিঝড় কবলিতদের উদ্ধার করে নাগাপাত্তিনাম, পুড়ুকোত্তাই, রামানাথাপুরাম এবং তিরুবারুরসহ ছয়টি জেলার ৪৭১টি আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী ঘোষণা করেছেন, নিহতদের পরিবারগুলোকে মুখমন্ত্রীর পাবলিক রিলিফ ফান্ড থেকে ১০ লাখ রুপি দেয়া হবে। ইতোমধ্যে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।

তবে কেন্দ্র থেকে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য এখনও কোনও বরাদ্দ পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রীয় পর্যায়ে হেলপলাইন নম্বর হিসেবে ১০৭০ এবং জেলা পর্যায়ে হেলপলাইন হিসেবে ১০৭৭ ঘোষণা করেছে দেশটির সরকার।

এদিকে তামিলনাড়ু স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (টিএনএসডিএমএ) শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত প্রদেশটির জেলেদেরকে সতর্ক থাকার জন্য বলেছে।

টিএনএসডিএমএ’র জারি করা সতর্ক বার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগর সংলগ্ন কেরালা উপকূল, কোমোরিয়ান এলাকা এবং মান্নার উপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ মাইল বেগে ঝড় বয়ে যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451