সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শঙ্কামুক্ত হতে চায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ২৩৬ বার পড়া হয়েছে
শঙ্কামুক্ত হতে চায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ

অনলাইন ডেস্কঃ 

নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল ও জোটের মিলিত উদ্যোগে উৎসবের আবহ তৈরী হলেও এদেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী শঙ্কা ও উদ্বেগ থেকে মুক্ত হতে পারছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনটির নেতারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘জাতীয় পর্যায়ে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা সংখ্যালঘুদের জনজীবনে বিপর্যয় ডেকে এনেছে।’

এই উদ্বেগ থেকে মুক্ত করতে সরকার, নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতার ব্যবহার এবং মসজিদ, মন্দির, প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয় নির্বাচনী কাজে যাতে ব্যবহার না হয় সেজন্য নির্বাচন কমিশনকে আরো কঠোর নজরদারির অনুরোধ জানানো হয়।

এছাড়াও সংসদে জনসংখ্যার আনুপাতিক হারে সংখ্যালঘু-আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যাতে নিশ্চিত হয় সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451