বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর উত্তরায় এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ২২৯ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

অনলাইন ডেস্কঃ

রাজধানীর উত্তরা থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তার নাম আজহারুল ইসলাম (৪৪)। তিনি কক্সবাজারের ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার একটি বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়। আজহারুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে দাবি করছে তাঁর পরিবার। নিহত আজহারুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুরে।

নিহত পুলিশ কর্মকর্তার পরিবার জানায়, কক্সবাজার থেকে ছুটিতে ঢাকার উত্তরার ভাড়া বাসায় এসেছিলেন আজহারুল ইসলাম। ওই বাড়িতে তাঁর স্ত্রী ও তিন ছেলে মেয়ে থাকেন। তাদের দাবি, গতকাল রাতে আজহারুল ইসলাম ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক(এসআই) মনঞ্জুর আলম বলেন, ‘সকাল ১০টার দিকে পরিবারের পক্ষ থেকে থানায় ফোন করে বিষয়টি জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি, বিছানায় শুইয়ে রাখা হয়েছে টিআই আজহারুল ইসলামকে। পরে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

 

 

সুত্র,ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451