মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

যেসব তারকা বিএনপি থেকে মনোনয়ন পত্র কিনেছেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮
  • ৪৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আসন্ন সংসদ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে আওয়ামী লীগ থেকে বেশকিছু তারকামুখকে মনোনয়ন ফরম ক্রয় করতে দেখা গেছে। একইভাবে বিএনপি থেকেও মনোনয়ন ফরম কিনেছেন কয়েকজন তারকা। এরা হলেন হেলাল খান, বেবী নাজনীন, কনকচাঁপা ও মনির খান।

অভিনেতা হেলাল খান সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি থেকে মনোনয়নপত্র কিনেছেন। গতকাল দুপুরে সিলেট-৬ আসনে প্রার্থী হিসেবে লড়তে নয়াপল্টনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছড়াও কণ্ঠশিল্পী মনির খান ঝিনাইদহ-৩ আসনের জন্য, বেবী নাজনীন নীলফামারী-৪ আসনের জন্য রুমানা মোর্শেদ কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্যে মনোনয়ন পত্র ক্রয় করেছেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন ফরম বিক্রি কেন্দ্র করে উৎসবের আমেজ কাজ করছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে তারকাদের কয়েকজন তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451