শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চীনে গেলেন ঐশী, প্রকাশিত হলো ভিডিও

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৩৩১ বার পড়া হয়েছে
চীনে গেলেন ঐশী, প্রকাশিত হলো ভিডিও

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আন্তর্জাতিক আসর ‘মিস ওয়ার্ল্ড’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। গতকাল রোববার (১১ নভেম্বর) চীনে পৌঁছেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’।চীন থেকে ঐশী বলেন, ‘আমি চীনে ভীষণ আনন্দের সময় কাটাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন বাংলাদেশকে সম্মানজনকভাবে তুলে ধরতে পারি।’চীনের সানাইয়া শহরে বসছে বিশ্ব সুন্দরীদের এই আন্তর্জাতিক আসর। ৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন বাংলাদেশের ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮ তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান।মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ঐশীর ছবি ও পরিচিতি। সেখানে জানানো হয়েছে, তার বয়স ১৮ বছর। উচ্চতা সাড়ে ৫ ফুট।  ঐশী বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি, সংস্কৃতিকে ভালোবাসি।’এদিকে ইউটিউবে অবমুক্ত করা হয়েছে এই প্রতিযোগী ও বাংলাদেশ নিয়ে ভিডিওচিত্র। যেখানে ঐশী নিজের বিষয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশকে তুলে ধরেন। মূলত এটিই ঐশীর পরিচিতি ভিডিও হিসেবে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ প্রকাশ করবে।ঐশীর গ্রামের বাড়ি পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকায়। বাবা আবদুল হাই সমাজকর্মী আর মা আফরোজা হোসনে আরা স্কুলের শিক্ষক। ঐশীরা দুই বোন। বড় বোনের নাম শশী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451