রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুকর খেতে গিয়ে আটক দুই চীনা নাগরিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৩২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

অভিনেতা প্রাণ রায়ের পোষা কুকুর জবাই করে মাংস খেতে গিয়ে ধরা পড়ে গেলেন দুই চীনা নাগরিক। আজ সোমবার দুপুরে রাজধানীর পিংক সিটি আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। খিলক্ষেত থানা-পুলিশ সদস্যরা এসে অভিযুক্ত দুই চীনাকে নিয়ে যান। এরা হলেন হো চিমিং ও লিয়ান। এরা ভিডিও গেমস সফটওয়্যারের কাজ করতেন। পিংক সিটির একটি বাসায় তারা ভাড়া থাকতেন।

খিলক্ষেত থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, কুকুরটির মালিক অভিনেতা প্রাণ রায়। তাঁর পোষা কুকুরটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কুকুর কাটার খরব পেয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। এর পর দুই চীনাকে থানায় আনা হয়েছে। খবর পেয়ে চীনা দূতাবাসের কর্মকর্তারা থানায় এসেছেন।

কুকুরটিকে নিজেদের বাড়ির সামনে থেকে ধরে জবাইয়ের পর ধুয়েমুছে পুড়িয়ে মাংস বের করার আয়োজন করছিলেন তারা। এমন সময় আশপাশের লোকজন দৃশ্যটি দেখে ফেলেন। তাদের কাছ থেকে কুকুরের মালিক অভিনেতা প্রাণ রায় ঘটনাটি জানতে পারেন এবং পুলিশে খবর দেন।

পুলিশ আসার আগে স্থানীয় প্রাণিপ্রেমি এবং পিংক সিটি মডেল টাউন প্রাণিকল্যান সমিতির সদস্য অ্যাডভোকেট সাদিয়া স্বতী ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় কুকুরটির আংশিক পোড়া মরদেহ উদ্ধার করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451