শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোট এক মাস পেছানোর দাবিতে অনড় ঐক্যফ্রন্ট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ২৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তারপরও ভোটের তারিখ এক মাস পেছানোর দাবিতে অনড় রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শেষ পর্যন্ত দাবি মানা না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে নবগঠিত এ জোট।

সোমবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এ কথা জানান।

বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ ঘোষণা দেন।

এ প্রসঙ্গে আ স ম আবদুর রব বলেন, ঐক্যফ্রন্ট তফসিল এক মাস পেছানোর দাবিতেই অনড় থাকবে। এ ব্যাপারে তারা পরবর্তী কর্মসূচি দেবে।

এর আগে সোমবার সকালে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে জোটের কয়েকজন নেতা বৈঠক করেন। এদিন তাদের নির্বাচন কমিশনেও যাওয়ার কথা ছিল। তবে জানা যায়, ইসি থেকে সময় না পাওয়ায় তারা যাননি।

ওই বৈঠক শেষে আ স ম আবদুর রব সাংবাদিকদের বলেন, ৩০ ডিসেম্বরের একদিন পরেই ইংরেজি নববর্ষ। ওই সময় দেশে কোনো কূটনীতিক ও বিদেশি পর্যবেক্ষক থাকবেন না। তাই সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন বানচাল করতে এ সিদ্ধান্ত নিয়েছে।

সরকার চাইলে আলোচনা করে পুনঃতফসিল দেওয়া সম্ভব দাবি করে তিনি বলেন, আমরা আমাদের দাবিতে অনড় থাকব। দাবি মানা না হলে নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনের সময় বলেন, দেশে এখনও নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি। এর পরিবর্তন না হলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451