বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ম্যাডাম ভীষণ অসুস্থ, নির্বাচন নিয়ে কথা হয়নি : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ২৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ভোট নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি ভীষণ অসুস্থ। অনেকদিন পর তার সঙ্গে দেখা হলো, সেখানে তার শারীরিক অসুস্থতা নিয়েই কথা হয়েছে।

আজ সোমবার বিকেলে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের একথা জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম বলেন, জনগণকে নিয়ে আমরা যে রাজনৈতিক ঐক্য গড়েছি সেই ঐক্যের জন্য খালেদা জিয়া দোয়া করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার শরীরে ব্যথা আরো বেড়েছে। কয়েকদিন যাবত তাকে থেরাপি দেওয়া হয়নি। তবে সোমবার তাকে থেরাপি দিতে চিকিৎসকরা ফের কারাগারে ঢুকেছেন।

এ সময় খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির দাবি করেন বিএনপি মহাসচিব।

এদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451