শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮ নভেম্বর ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

 

আগামী ১৮ নভেম্বর বাংলাদেশে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

শনিবার এক কর্মকর্তা জানান, বাংলাদেশে আসার পর নবনিযুক্ত এই রাষ্ট্রদূত রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করবেন।

ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হতে যাওয়া মিলার এর আগে বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সদস্য মিলার ২০১৪ সাল থেকে বতসোয়ানায় দায়িত্ব পালন করে আসছিলেন।

মিলার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনসাল জেনারেল হিসেবেও (২০১১-২০১৪) দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভারতের নয়াদিল্লিতে (২০০৮-২০১১), ইরাকের বাগদাদে (২০০৭-২০০৮) এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় (২০০৪-২০০৭) আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা (আরএসও) হিসেবে কাজ করেছেন। পাশাপাশি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিনিয়র আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে (২০০০-২০০৩) দায়িত্ব পালন করেছেন।

 

সুত্র।ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451