শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০ দল এখন ২৩ দলীয় জোট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ৩০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পরিধি বেড়েছে। বাংলাদেশ জাতীয় দল, পিপলস পার্টি অব বাংলাদেশ ও মাইনোরিটি জনতা পার্টি জোটের সঙ্গে যুক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বাধীন জাতীয় দল, জননেতা মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমানের নেতৃত্বাধীন পিপলস পার্টি অব বাংলাদেশ এবং সুপ্রীতি কুমার মণ্ডলের নেতৃত্বাধীন মাইনোরিটি জনতা পার্টি আজ আনুষ্ঠানিকভাবে ২০ দলীয় জোটের সঙ্গে যুক্ত হলেন।

সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন জোটনেত্রী বেগম খালেদা জিয়াকে বোর্ডের চিকিৎসকদের অনুমোদন ব্যতিরেকে কারাগারে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা জানান। তিনি বলেন, ‘আমরা মনে করি, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সম্পূর্ণ না করে একটি নির্জন ও পরিত্যক্ত কারাগারে নিয়ে যাওয়া এটা হত্যার ষড়যন্ত্র। আমরা অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাচ্ছি।’

অলি আহমেদ নতুন যোগ দেওয়া তিন দলকে ২০ দলে যোগ দেওয়ায় অভিনন্দন জানান।

জোটের বৈঠকে সাধারণত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান সভাপতিত্ব করলেও এবার ব্যতিক্রম ঘটেছে তাতেও। অলিকে সভাপতির আসনে বসতে বলে জোট সমন্বয়ক।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের এই বৈঠকে নজরুল ইসলাম খান ছাড়া জাতীয় পার্টি(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, বিজেপি আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, আহমেদ আবদুল কাদের, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার তাসমিয়া প্রধান, এনডিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ইসলামিক পাটির আবু তাহের চৌধুরী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম , ন্যাপের এমএন শাওন সাদেকী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নুর হোসেইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা মহিউদ্দিন ইকরাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

 

 

সুত্র/ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451