বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ণ কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরণ 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৪৭৯ বার পড়া হয়েছে
sdr

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবানে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের পক্ষ থেকে শরণখোলায় প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে শুক্রবার রাতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ণ কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তা বাদল চত্বর থেকে এ লিফলেট বিতরণ শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন প্রচারনার উদ্বোধন করেন। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মধু, শেখ মোহাম্মদ আলী, আবু রাজ্জাক আকন, জালাল আহমেদ রুমী, তপু বিশ্বাস, যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, ছাত্রলীগের আহবায়ক মো. হাসান মীর, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন, শরীফ খায়রুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
একই সাথে উপজেলার সর্বত্র এ লিফলেট বিতরণসহ বাজারে বাজারে নৌকার পক্ষে গণসংযোগ ও পথসভা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451