শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকাডুবি ভেসে উঠছে লাশ : ৩ লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
  • ৩০০ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান (টুটুল),নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া বাজারের আদুরে পদ্মা

নদীতে খেয়া নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ১০জনের

মধ্যে বুধবার ২জন সহ ৩জনের লাশ পদ্মা নদীর নওসারা

সুলতানপুর, রামকৃষ্ণপুর ও লক্ষীপুর এলাকায় ভেসে উঠে। পরে

দমকল বাহিনীর সদস্যরা লাশ উদ্ধার করে স্বজনদের কাছে

হস্তান্তর করেন।

লালপুর দমকল বাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে

শতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া নৌকার অন্তত: ১০জন

যাত্রী নিখোঁজ হয়। ডুবুরি নিয়ে দিনভর উদ্ধার অভিযান

চালিয়ে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিকেলে পদ্মা নদীর

নওসারা সুলতানপুর এলাকায় মোহরকয়া গ্রামের কমপো

মন্ডলের পুত্র বেলাল হোসেন (৪৫) এর লাশ, বুধবার দুপুরে

রামকৃষ্ণপুর এলাকায় মোহরকয়া গ্রামের মৃত মসলেম

উদ্দিনের পুত্র আরজেদ আলী (৪৩) ও লক্ষীপুর এলাকায় চকবাদকয়া

গ্রামের মৃত লাল চাঁদ মন্ডলের পুত্র জামাল উদ্দিনের (৪৮) লাশ

ভেসে উঠে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা লাশ তিনটি

উদ্ধার করে।

উলেক্ষখ্য মঙ্গলবার সকাল ৭টার দিকে ৭০/৮০ জন যাত্রী বহনের

ক্ষমতা সম্পন্ন খেয়া নৌকায় করে শতাধিক লোক পদ্মার

চরের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। বিলমাড়িয়া বাজারের

ঘাট থেকে নৌকাটি ছেড়ে মাঝ নদীতে গিয়ে ডুবে

যায়।

এদিকে নৌকাবুরি ঘটনায় নিখোঁজদের গ্রাম

মোহরকয়া ও চকবাদকয়ায় শোকের মাতম চলছে। স্বজনদের

অনেকেই নিখোঁজদের লাশ ভেসে ওঠার অপেক্ষায় নদীর তীরে

আবস্থান করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451