মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ২১৪ বার পড়া হয়েছে

 

টি.আই সানি গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুর পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক কে (২৬) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ফারুক পৌরসভার কড়ইতলা এলাকার হাফিজুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকাল ১০টায় কড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের চাচা শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান জানান, ফারুক কেওয়া পশ্চিম খন্ড এাকার গোল্ড লিফ সিগােেটর বিক্রয় প্রতিনিধির গুদামে শ্রমিকের কাজ করতো। সকাল সাড়ে ৯টায় কারখানার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরে স্থানীয় সুমন, বাবুল ও তার ৮/১০ জন সহযোগী মাওনা-বারতোপা সড়কের মসজিদ মোড়ে ফারুককে পথরোধ করে। এসময় তাদের কয়েকজন তাকে জোরকরে পিকআপে উঠিয়ে কড়ইতলা বাজারে নিয়ে জনসমুক্ষে লোহার রড, চাপাতি, দা ও ছুরি দিয়ে কুপিয়ে শরীর থেকে দু’হাত বিচ্ছিন্ন করে ফেলে। খবর পেয়ে নিহতের স্বজনেরা তার দু’হাত পলিথিন ব্যাগে ভরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসনিয়া মাসনাজ জানান, নিহতের দু’হাত ব্যাগে ভরে তাকেসহ তার বাবা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দু’জন উপ-পরিদর্শককে (এসআই) পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451