সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
  • ২৪৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে মরদেহ দেখতে গিয়ে প্রাণ গেলো মা-মেয়ে-নাতনির

 

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার আশুলিয়ায় সৈয়কত পরিবহন নামের একটি মিনিবাসের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রিক্সার চালক রুবেল হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন শেষে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রুবেল হোসেনের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানায়। সে এই এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিক্সা চালাতেন বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল্লাহপুর থেকে বাইপাইলের দিকে যাওয়া সময় মিনিবাসের সাথে অটোরিক্সা মুখোমুখি ধাক্কা লাগে, এতে করে রিক্সা চালক গুরুত্ব জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার এস আই মিরাজ হোসেন বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরাদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

হেলাল/আশু


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451