বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নড়াইলের মধুমতি নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ অক্টোবর, ২০১৮
  • ৪০০ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় শিয়েরবর এলাকার মধুমতি নদীতে অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে ঘিরে মধুমতি নদীর দু’পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে।
শুক্রবার (১৯ অক্টোবর) বিকেলে শিয়েরবর বাজার এলাকায় স্থানীয় গ্রামবাসীর আয়োজনে পয়েন্ট ভিত্তিক এই প্রতিযোগিতায় নড়াইল, মাগুরা ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৬টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে মাগুরার মোহাম্মদপুর উপজেলার হরেকেষ্টপুর গ্রামের আতর আলীর নৌকা, দ্বিতীয় হয়েছে ফরিদপুর জেলার চাপুলিয়া গ্রামের রিপন ফকিরের নৌকা এবং তৃতীয় হয়েছে লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামের জহুর আলীর নৌকা।
প্রতিযোগিতায় বিজয়ী ১ম স্থান অধিকারীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান তসরুল ইসলাম। প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ নদীর দুপাড়ে ভীড় করেন।

আায়োজক কমিটির সদস্য তৌফিক হাসান শাওন বলেন, সারাদেশে সনাতন হিন্দু ধমালম্বীররা শারদীয় দুর্গোৎসের আনন্দের সাথে ভাগাভাগি করে নিতেই ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাকে ঘিরে শিয়েরবর বাজার এলাকায় মেলায় দুই শতাধিক দোকানী নানা ধরণের পণ্যের পসরা সাজিয়ে বসে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451