বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নড়াইলে আ’লীগ নেতার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৩৯৭ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের আউড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফসিয়ার রহমানের বসতঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদরের চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
ফসিয়ার রহমান অভিযোগ করে বলেন, মঙ্গলবার গভীর রাতে চৌগাছা গ্রামের সিরাজ শেখ ও আইয়ুব ভূঁইয়ার নেতৃত্বে তাদের লোকজন আমার বসতঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। আত্মচিৎকারে প্রতিবেশিরা এসে তাদের উদ্ধারসহ আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তার আগে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন তিনি। এ ব্যাপারে অভিযুক্ত আইয়ুব ভূঁইয়া বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। ফসিয়ার নিজের ঘরে আগুন দিয়ে অন্যের ওপর দোষ চাপাচ্ছেন। রাতেই বিষয়টি পুলিশ প্রশাসনসহ জেলা আ’লীগের নেতাদের জানিয়েছি। সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘর পুড়ে যাওয়ার খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি।

 

এ কবির।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451