শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মতবিরোধ থাকলেও নির্বাচনে সমস্যা হবে না : সিইসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ২৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসে নির্বাচন কমিশনারদের মধ্য মতবিরোধ থাকলেও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে কোনো কঠিন অবস্থার মুখে পড়তে হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নুরুল হুদা।

আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এই মন্তব্য করেন।

গতকাল নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বাকস্বাধীনতা হরণের অভিযোগ করে গণমাধ্যমে কথা বলেছেন। এই ব্যাপারে জানতে চাইলেও সিইসি কোনো মন্তব্য করতে রাজি হননি।

‘তাহলে মাহবুব তালুকদার যে অভিযোগ করেছেন তা সত্য বলে ধরে নিব কি না’- সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব দেননি সিইসি।

এ সময় আচরণবিধির কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সিইসি। তবে তিনি বলেন, ‘কী কী পরিবর্তন আনা হবে তা এখন মনে নেই। আগামী কমিশন সভায় এসব নিয়ে আলোচনা হবে।’

মাঠপর্যায়ের নির্বাচনী কর্মকর্তারা সব আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বেশ ভালো সহযোগিতা পাচ্ছেন বলে মন্তব্য করেন সিইসি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451