মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঐক্যফ্রন্টের যাত্রা মাজার জিয়ারত দিয়ে শুরু হচ্ছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৩০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সিলেট বিভাগে সফরের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে  জানালেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক শেষে এ তথ্য জানান আ স ম আব্দুর রব।

জেএসডি সভাপতি বলেন, ‘প্রথমে আমরা সিলেটে হযরত শাহ জালাল (র.)-এর মাজার জিয়ারত করব, এরপর সেখানে জনসভা হবে। সিলেটের পর চট্টগ্রাম, রাজশাহীসহ সব বিভাগ ও মহানগর পর্যায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি দেওয়া হবে। এ ছাড়া জেলা পর্যায়েও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট।’

সাবেক এ ছাত্রনেতা বলেন, ‘আজকে আমাদের জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে লিয়াজোঁ কমিটি গঠন হয়েছে। আগামীকাল আবারও বৈঠক শেষে কমিটির নাম ঘোষণা করা হবে। এ ছাড়া অন্যান্য কর্মসূচির বিষয়ে আগামীকাল জানানো হবে।’

‘আমাদের কর্মসূচিতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে আশা করি, কোনো ধরনের বাধা দেওয়া হবে না। আমরা সরকারের কাছ থেকে সেই সহযোগিতা চাই’, যোগ করেন আ স ম রব।

বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সমন্বিত সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক আজ দুপুর সোয়া ১২টায় শুরু হয়ে চলে সোয়া ৩টা পর্যন্ত।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, জেএসডি নেত্রী তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, ড. জায়েদ প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451