বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ২৯৬ বার পড়া হয়েছে

মোঃ ফরহাদ হোসনে, আশুলিয়া ঃ-

আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল শুক্রবার বিকেলে আশুলিয়ার জামগড়ার থিমপার্ক ফ্যান্টাসী কিংডমের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান।

আলোচনা সভায় এ সময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে তাই তারা নির্বাচন সামনে রেখে দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে এসময় তিনি দলীয় নেতাকর্মীদের বিএনপির যেকোন আন্দোলন মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানান।

জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আজ্ঞলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন,সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন। অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,সরোয়ার হোসেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী হাসান মঞ্জু সহ আরো অনেকে।

পরে শ্রমিকদের চিত্তবিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ঢাকা থেকে আগত নামী-দামী শিল্পীবৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451