বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

নতুন হাইপারলুপ মডেলের উদ্ভাবন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৪৪৬ বার পড়া হয়েছে
নতুন হাইপারলুপ মডেলের উদ্ভাবন

নতুন একটি হাইপারলুপ ট্রেনের মডেল উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্ট-আপ প্রতিষ্ঠান হাইপারলুপ ট্রান্সপোরটেশন টেকনোলজিস। তাদের উদ্ভাবিত এই ট্রেন দিয়ে অত্যন্ত দ্রুততার সাথে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এটা ঘন্টায় ১ হাজার কিলোমিটার বেগে চলবে।নতুন মডেলের এই হাইপারলুপ ট্রেনের দৈর্ঘ্য ১০৫ ফুট। লস এঞ্জেলস থেকে লাস ভেগাসে যেতে এই ট্রেনের সময় লাগবে মাত্র ২০ মিনিট। সে হিসেবে ৪২৪ কিলোমিটার পথ এই ট্রেন অতিক্রম করবে মাত্র ২০ মিনিটে।হাইপারলুপ ক্যাপসুল ভবিষ্যত ভ্রমণ ব্যবস্থাকে পাল্টে দেবে বলে ধারণা করা হচ্ছে। অত্যধিক দ্রুতগতির হাইপারলুপ যোগাযোগ প্রযুক্তির উদ্ভাবক যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী এলোন মাস্ক। এটা উড়োজাহাজের বিকল্প হিসেবে কাজ করবে।হাইপারলুপ ধারণাকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে হাইপারলুপ ট্রান্সপোরটেশন টেকনোলজিস অন্যতম। প্রতিষ্ঠানটি মনে করছে, নতুন হাইপারলুপ মডেলের মাধ্যমে প্রতিযোগিতায় অনেক এগিয়ে যাবে তারা।হাইপারলুপকে বলা হয় ‘পাখাবিহীন উড়োজাহাজ’। এই প্রকল্পের বাস্তবায়ন হলে দীর্ঘ যাত্রার ধরনই বদলে যাবে। ইতোমধ্যে চীন, সংযুক্ত আরব আমিরাত, স্পেন এবং ফ্রান্সে হাইপারলুপ বাস্তবায়নের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451