রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাইপলাইনের ৮০ শতাংশ পানিতেই ডায়রিয়ার জীবাণু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৩০০ বার পড়া হয়েছে
বাংলাদেশে ৯২ শতাংশ পানিই দূষিত: বিশ্বব্যাংক

অনলাইন ডেস্কঃ 

দেশের পাইপলাইনে সরবরাহকৃত ৮০ শতাংশ পানিতে ডায়রিয়ার জীবাণু ই-কলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। আর ১৩ শতাংশ পানির উৎসে আর্সেনিকের উপস্থিতি মিলেছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশনবিষয়ক ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের জনসাধারণের প্রয়োজনে বিভিন্ন উৎস থেকে উত্তোলিত ৪১ শতাংশ পানিতেই ডায়রিয়ার জীবাণু ই-কলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে। আর দেশে পাইপলাইনে সরবরাহকৃত ৮০ শতাংশ পানিতে এই জীবাণু আছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এমনকি ৮০ শতাংশ পুকুরের পানিতেও ই-কলাই ব্যাকটেরিয়ার উপস্থিতির কথা জানিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জর্জ জোসেফ বলেন, বাংলাদেশের পানিতে ডায়রিয়ার জীবাণু অনেক বেশি আছে। সরকারের এ বিষয়ে নজর দেওয়া উচিত। কারণ নিম্নমানের পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে বাধা হতে পারে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মাত্র ২৮ শতাংশ টয়লেটে পানি ও সাবানের ব্যবস্থা রয়েছে। অন্যদিকে দেশের ১৩ শতাংশ পানির উৎসে আর্সেনিক আছে জানিয়ে বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আর্সেনিকের উপস্থিতি বেশি।

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বলেন, ‘দেশের মানুষের সংখ্যা বেড়েছে, তাই বিশুদ্ধ পানির চাহিদাও বেড়েছে। সেটা নিশ্চিত করাটাই এখন চিন্তার বিষয় আমাদের।’

এ ছাড়া দ্রুত দারিদ্র্য নিরসনে, বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451